ধর্মের কারণে

 

ধর্মের কারণে যেন মানুষের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়

ধর্মের কারণে যেন মানুষের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আজ মঙ্গলবার রংপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে তারাগঞ্জের চৌপথি এলাকার পথসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। এই দেশের মাটিতেই আমাদের বেড়ে ওঠা। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—ধর্ম যার যার, কিন্তু দেশ আমাদের সবার। এ দেশ আমাদের সবার, এ দেশের ওপর আমাদের সবার অধিকার রয়েছে। এ দেশের প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।’


Post a Comment

0 Comments