Visa Processing

 সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, ‘সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব—এটাই প্রত্যাশা।’

এর আগে আজ সকালে সামরিক বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বেলা ১১টার দিকে পথে তারাগঞ্জের চৌপথি এলাকায় গাড়ি থেকে নেমে স্থানীয় বিএনপি নেতাদের আগে থেকে তৈরি করা মঞ্চে পথসভায় বক্তব্য দেন তিনি। সেখানে তিনি দেড় থেকে দুই মিনিট বক্তব্য দেন।

পরে রংপুর মহানগরের দিকে যাওয়ার পথে পাগলাপীরেও পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার পর মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম শুরু করা হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা


Post a Comment

0 Comments